
প্রধান খবরবাংলাদেশ
আজ রাত থেকে মোটরসাইকেল কাল থেকে সকল যান চলাচলে নিষেধাজ্ঞা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ২৮ ডিসেম্বর শুক্রবার মধ্যরাত ১২টা থেকে আগামী ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামীকাল ২৯ ডিসেম্বর শনিবার মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
তবে, দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গ্যাস-বিদ্যুৎ-ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।



