
আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা।
২৫ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউস্থ ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। কনসাল জেনারেল মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে ডেপুটি কনসাল জেনারেল মোঃ আনিসুজামান, কনসাল কামরুন্নাহার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদ, পারসোনাল অফিসার আবদুল আওয়াল ও মোঃ আসাদুরজামান, অফিস সহকারী নওরীন জাহান, শফিকুল ইসলাম, মোকছেদুর রহমান এই সেবা প্রদান করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিএএসজের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিএএসজের ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা গিয়াসউদদীন পাঠান,মোঃ আইউব ,শাহরিয়ার আহমেদ,মোঃ শাহ মাহমুদ,আবদুল জব্বার,বেলাল উদ্দিন,বেলাল হোসেন, সৈয়দ শহীদ,মো: মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম,জহিরুল ইসলাম সেন্টু,মহসিন আল মামুন,শাহজালাল,সিরাজ উদ্দীন, মাযাহার আলী দুলাল, ওবাইদুল লিমন,সেজান তালুকদার, রওশন উদ্দিন প্রমুখ।



