যুক্তরাষ্ট্র

করোনা আক্রান্ত হলে নিজ দেশেও ঢুকতে পারবেন না মার্কিন নাগরিকরা

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার সন্দেহ হলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের দেশটিতে ঢোকায় নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

কেউ কোভিড-১৯ বা অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার যৌক্তিক প্রমাণ পাওয়া গেলে তিনি যাতে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারেন, এক খসড়া প্রতিবেদনে সেই নির্দেশনা দেয়া হয়েছে।

করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে বেশ কিছু অভিবাসন নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু বৈধ অভিবাসনও স্থগিত রেখেছেন তিনি।

আর সীমান্তে আটক অভিবাসীদের মানসম্মত আইনি প্রক্রিয়া ছাড়াই দেশ থেকে বের করে দিতে সীমান্ত কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

গত মে মাসে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোয় করোনা পরিস্থিতি খারাপ অবস্থার দিকে গেলে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দ্বৈত নাগরিকরা যুক্তরাষ্ট্রে পালিয়ে আসতে পারেন। যুক্তরাষ্ট্র সরকারের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে।

বৈশ্বিক করোনা সংক্রমণের নেতৃত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত অর্ধকোটি লোক করোনায় আক্রান্ত ও এক লাখ ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension