প্রধান খবরযুক্তরাষ্ট্র

ক্ষমতায় বসেই যাদের তাড়াবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করে দেবেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি

ট্রাম্প জানান, ওভাল অফিসের প্রথম দিনের কাজ ঠিক করে রেখেছেন তিনি। আর তা হলো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের সন্তানরা পাবে না মার্কিন নাগরিকত্ব। সেই সাথে যুক্তরাষ্ট্র থেকে সব অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে বলেও জানান।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে আগের মেয়াদেই বেআইনী অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে চেয়েছিলেন। তবে করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হয়নি।

তিনি বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং শিগগিরই এ সমস্যার সমাধান জরুরি। মার্কিন ভূখণ্ডে কোনো অবৈধ অভিবাসী থাকবে না। যারা বেআইনি প্রক্রিয়ায় এসেছেন তাদের সন্তানরাও অবৈধ। আমি কোনো পরিবার ভাঙতে চাই না। তাই সবাইকে এক সাথে যে দেশ থেকে এসেছে সেখানে পাঠিয়ে দেবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension