বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচন ২৬ জুন

রূপসী বাংলা ডেস্ক:আদালতের নির্দেশে স্থগিত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৬ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ সিটিতে ১৮ জুন থেকে প্রচারণা চলাতে পারবেন প্রার্থীরা। তবে সেখানকার জন্য নতুন করে কোনো তফসিল ঘোষণা করা হয়নি। আগের প্রার্থীরাই ভোট অংশ নিতে পারবেন।

রোববার বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক সচিবসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এ নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে না। প্রার্থীরা ১৮ জুন থেকে আবারও প্রচারের সুযোগ পাবেন।

রোববার কমিশন সভায় ভোটের নতুন তারিখ ঠিক হওয়ার পর ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান বলেন, আদালতের আদেশ প্রতিপালন করতে হবে। কোনো ধরনের পর্যবেক্ষণ থাকলেও তা ভোটের আগে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ১৭ জুন পর্যন্ত কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না প্রার্থীরা। কেউ প্রচারের চেষ্টা করলে আচরণবিধি লঙ্ঘিত হবে। রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

প্রসঙ্গত, ১৫ মে ভোটের দিন রেখে গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু এর মধ্যেই ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ গত ৬ মে হাইকোর্টে রিট করলে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন আদালত।

বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে ভোট করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension