
কেন হেমন্তের এই নীল সন্ধ্যায়
শিশিরের মতো ঝরলে না?
মেঘ শিকারী অনুভবী সখা তুমি
মনের দুয়ারে আসলে না!
কত পথ চলি কত কথা বলি, তবুও…
মনটা তোমার আজও অচেনা।
মেঘ শিকারী অনুভবী সখা তুমি মনের দুয়ারে আসলে না।
আকাশটা তেমনই নীল, শুধু
ধূসর মেঘের আনাগোনা।
সময় সংক্ষিপ্ত প্রিয়
তুমি মুহূর্তের হিসেব জানো না।



