
বাংলার বিজয় বহর লসএন্জেলেস পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ
লসএন্জেলেসে বাংলার বিজয় বহর আয়োজনে গতকাল মহা ধুমধামে অনুস্ঠিত হলো স্বাধীনতার ৫৪তম বিজয় উৎসব এবং লিটিল বাংলাদেশের ১৫তম জন্মদিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লস এন্জেলেস সিটির কাউন্সিল উওমেন মিস হেদার হাট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস সিটির মেয়র মার্শাল এল ভাগারস। অনুষ্ঠানে ইলিয়াস খানের গরুর মাংস দিয়ে খিচুড়ি, ড. জয়নুল আবেদীনের সকালের নাস্তা, আফজাল শিকদারের ক্রুসান এবং চা পরিবেশন করা হয়। এছাড়া রেজাউল করিম রেজার নিয়ে আসা খাবার সামসুজ্জোহা বাবলু, সাইফুল আনসারী চপল, ওমর ফারুক মাসুম, মো. ওমর ফারুক টিটোসহ অন্যান্যদের সহযোগিতায় চমৎকার পরিবেশন করা হয়। বাড়তি শোভা জুগিয়েছে আবু বকর সিদ্দীকের যোড়া খড়গোস। মহিউদ্দীন বাবরের টিম, ওমর ফারুক মাসুমের টিম, মো. ওমর ফারুক টিটোর টিম, এফ মোহন জনের টিমের সমন্বয় করেছে। উপস্থাপনা করেন মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমি। নৃত্য পরিবেশন করেন নাজু আকন্দ, শাহ মাহবুব, মিতালী কাজল, আনজিন কামালের সুরের ঝংকার আর ছোট্টমনিদের নৃর্ত্য শীতের রাতকে বসন্তের আমেজে মুগ্ধ করেছে শ্রোতাদের। এলেন ইলিয়াস এবং শুভ্রার কোমর দোলানো নৃত্য অনুস্ঠানকে বাড়তি আমেজ দিয়েছে। প্রশংসার দাবি রাখে মহিউদ্দীন বাবরের নির্দেশনায় ছাত্র ছাত্রীদের ফ্যাশান শো।রামপার্ট ভিলেজ নেভার হুড কাউন্সিলের সহযোগিতায় শফি আহমেদ ও মাশহুদুল হুদার সমন্বয়ে ছোট্টমনিদের চিত্রাংকন ও পুরুস্কার প্রদানে বাংলার বিজয় বহর লসএন্জেলেস কৃতজ্ঞ।লটারীর প্রথম পুরস্কার স্পন্সর করেছেন এলেন ইলিয়াস খান, দ্বিতীয় পুরুস্কার দিয়েছেন নর্থ হলিউড হালাল মিট এন্ড গ্রোসারি এবং তৃতীয় পুরুস্কার দিয়েছেন ড: জয়নুল আবেদীন।যারা কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন বাংলার বিজয় বহর, লসএন্জেলেস কে। উপস্হিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, নজরুল ইসলাম চৌধুরী কান্চন ,ডা:মোহম্মদ সিরাজুউল্লা, সামসুউদ্দীন মানিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, খায়রুল এল চৌধুরী , জালালাবাদ এ্যসিসিয়েশন এর প্রসিডেন্ট আব্দুল মুনিম,সাবেক সাধারন সম্পাদক সৈয়দ নাসিরউদ্দীন জেবুল ,সাধারন সম্পাদক লায়েক আহমেদ , সোহেল রহমান বাদল, মেজর অব: ফারুক, ইলিয়াস শিকদার, সাইদুল হক সেন্টু, মোহাম্মদ হুমায়ুন ,আহসান হাফিজ রুমি,আবু হানিফাসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।অনুস্ঠানে লসএন্জেলেস প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা, সাধারন সম্পাদক সময় টিভির লস এন্জেলেস প্রতিনিধ লস্কর আল মামুন, আরটিভির হাসান মোল্যা, ইউটিউভার শেখ হাসান, আতাউল খান,আহমেদ কবির। বাংলার বিজয় বহর লসএন্জেলেস সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন।
ছবি




















