কবিতাসাহিত্য

মেয়ে, আজ তোমার বিয়ে

তাহমিদ হাসান


আজ এই প্রভাতের মিষ্টি রোদ, পাখির সঙ্গীত,
নীলাকাশে শুভ্র মেঘমালা, বাতাসের ব্যস্ত বীণা
সমবেত কন্ঠে উদাত্ত আবেগে তোমার বন্দনা
করে চলেছে। মন্ত্র-মালা হাতে পরিপাটি পুরোহিত
বসে আছে পাত্র-প্রতীক্ষায়; তুমি কৃষ্ণ কেশপাশে
গুজে রাখো হৃদয়ের রক্তাক্ত ক্ষত—জোছনা রাতে
নদীতে যেমন জাগে যৌবন জোয়ার—রাঙা হাতে
মেয়ে তেমনি জেগে ওঠো আত্মার আরক্তিম আশ্বাসে ।

গোপন চিঠির মতো ছিঁড়ে ফেলো স্মৃতি; আভরণ
অঙ্গে আনুক বিভা—যে রিক্ত যুবক জীবন দিয়ে
একদা তোমায় ভালোবেসেছিল—কী বা প্রয়োজন
তাহার কথা ভেবে? পৃথিবীর প্রেম সুদূরে নিয়ে
গেছে তারে—নির্জন রাতে সে দেখেছে মধুর মরণ;
তবু দীর্ঘশ্বাস ফেলো না মেয়ে, আজ তোমার বিয়ে ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension