প্রধান খবরবাংলাদেশ

রাজধানীতে সেনাবাহিনীর টহল ও যানবাহনে তল্লাশি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল ও যানবাহনে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার দুপুরে প্রথমবারের মতো রাজধানীর বাংলামোটর এলাকায় সেনা সদস্যদের তল্লাশি করতে দেখা যায়। এসময় রাস্তায় বিভিন্ন যানবাহনেও তারা তল্লাশি চালায়।
 
নির্বাচন উপলক্ষে গত ২৪ ডিসেম্বর থেকে সারাদেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এই কয়েকদিন তারা শুধুমাত্র টহল পরিচালনা করছেন। বিজিবি, র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।
এর আগে বৃহস্পতিবার আন্তঃজনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে নিয়মিত সেনা টহলের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮৯টি উপজেলায় বৃহস্পতিবার সেনাবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১,৫২৩টি টহল পরিচালনা করেছে। এছাড়া মোতায়েনের দিন ২৪ ডিসেম্বর থেকে আজ শুক্রবার পর্যন্ত সেনাবাহিনী মোট ৩,৯৯৮টি টহল কার্যক্রম পরিচালনা করেছে।
 
টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যে কোনও প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেনা সদস্যদের পাশাপাশি বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের টহল দিচ্ছে। ভোটের একদিন আগে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান রয়েছেন তারা।
রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, গুলশান, বনানী, মহাখালী, বাড্ডা, রামপুরা এলাকায় পুলিশ-র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension