বিজ্ঞান ও প্রযুক্তি

সানগ্লাস দিয়েই ভিডিও কল

ভারতের টেলিকম অপারেটর রিলায়েন্স জিয়ো ভিডিও কল করতে পারে এমন একটি রোদচশমা বা স্মার্ট সানগ্লাস আনতে যাচ্ছে।

এ চশমাটির নাম দেওয়া হয়েছে জিয়ো স্মার্ট সানগ্লাস। এ চশমার মাধ্যমে সহজেই ভিডিও কল করা যাবে। আগামী বছর নাগাদ এ স্মার্ট সানগ্লাস বাজারে আসবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রিলায়েন্স।

সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, ২০২১-এ ব্যবসায়িকভাবে লঞ্চ হবে জিয়ো স্মার্ট সানগ্লাস। আবার এর দামও যথেষ্ট বেশী হবে বলেই রিপোর্টে বলা হয়েছে।

এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে হয়। দ্য মোবাইল ইন্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, আপাতত গ্লাসের জন্য কনটেন্ট ইকোসিস্টেম ডেভেলপ করতে কাজ করা হচ্ছে। যতদিন না এটি তৈরি হয় ততদিন জিয়ো স্মার্ট সানগ্লাস আসবে না।

বোসের ফ্রেম এবং স্ন্যাপচ্যাটের চশমা একসঙ্গে করলে যেরকম দেখাবে সেরকম দেখতে এ জিয়ো গ্লাস। এ জিয়ো স্মার্ট সানগ্লাস ওজনে মাত্র ৭৫ গ্রাম। জিয়ো গ্লাসের মাঝখানটাতে একটি ক্যামেরা থাকবে।

এছাড়াও জিয়ো গ্লাসে থাকবে বিল্ট-ইন স্পিকার এবং সঙ্গে থাকছে ব্যাটারি। এ ব্যাটারি চশমার দুটি হাতলে আটকানো রয়েছে। জিয়ো গ্লাস ডিভাইসে এইচডি কোয়ালিটি ভিডিও এবং সব ধরনের অডিও ফরম্যাট সাপোর্ট করবে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান রিলায়েন্স।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension