যুক্তরাষ্ট্র

‘স্বাস্থ্যবিধি না মানলে আমেরিকায় মারা যেতে পারে ৩ লাখ মানুষ’

স্বাস্থ্যবিধি না মেনে না চললে চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা যাবে অন্তত তিন লাখ মানুষ।
দেশটির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. অ্যান্থনি ফাউসি শুক্রবার (৭ আগস্ট) এ সতর্কবার্তা দিয়েছেন।

তবে মাস্ক পড়ে থাকলে এরমধ্যে অন্তত ৭০ হাজার মানুষ সুরক্ষা পাবে বলেও মন্তব্য করেন তিনি। দেশটিতে এরইমধ্যে মারা গেছে ১ লাখ ৬৪ হাজারের বেশি। আর শনাক্তের সংখ্যা প্রায় ৫১ লাখ।

এদিকে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। একদিনে ৬১ হাজারের বেশি শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪২ হাজারের বেশি। অন্যদিকে, করোনায় ব্রাজিলে মৃতের সংখ্যা প্রায় এক লাখ। আর, মেক্সিকোতে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

এদিকে, ইতালিতে করোনার নতুন সংক্রমণ রোধে স্বাস্থ্য বিষয়ে জরুরি অবস্থা ১০ই আগস্টের পরিবর্তে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, নতুন রোগী শনাক্ত হওয়ায় ইউরোপের দেশ আয়ারল্যান্ডে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিশ্বে ইতিমধ্যেই করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই কোটি। আর মারা গেছেন ৭ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension