
মাগো তোমার মিষ্টি মুখে
সবুজ ঘাসের আঁচল বুকে,
তোমার পায়ে ধুলোর নূপুর
বেজেই চলে সন্ধ্য্যা দুপুর।
তোমার মুখের মধুর ভাষা
বাঁচিয়ে রাখে স্বপ্ন আশা,
দুঃসময়টা আসলে ফিরে
ছুড়বে বুলেট বক্ষ চিরে।
পুব আকাশটা সাজে লাল
মুছতে সকল আঁধার কাল,
রক্তজলে পীড়ার আগুন
বৈরি হাওয়ায় বহে ফাগুন।
তোমার বুকে বিদ্ধ ক্ষত
ব্যথায় আঁকা নকশা যত,
আঁধার ঢেকে আলোয় ছোটো
আবার তুমি গর্জে ওঠো।



