
সৈয়দ আহম্মেদ সাদি
সৈয়দ আহম্মেদ সাদি
চল্ রে নগেন মঙ্গলে যাই
সেজে দোকানদার,
বাংলাদেশে চলবে না ভাই
ফাঁকির ব্যবসা আর,
কী হয়েছে জানতে পারি?
কও মহাজন কও,
ওমা এ কি! মাথা ফাটা !
ব্যথা ক্যামনে সও?
আর বলিসনে ঘিয়ের ভেতর
দিয়েছিলাম তেল,
খরিদ্দারে টের পেয়ে তাই
ফাটিয়ে দিল বেল।
ভেজাল আইনে মামলা দিলে
খাটতে হবে জেল।



