
হাফিয রেদওয়ান
বাংলা আমার মায়ের ভাষা
রক্ত দিয়ে কেনা
সাত পৃথিবীর বিনিময়ে
শোধ হবে না দেনা।
এই ভাষাতে শুনতে পাই
মায়ের মুখের বাণী
ঘুমপাড়ানী মাসিপিসি
গল্পে রাজার রাণী।
এই ভাষাতে কথা বলে
আমার ভাইয়ের রক্ত
মাঝিমাল্লা পথিক বাউল
গান ও সুরের ভক্ত।
এই ভাষাতে ভেসে আসে
মিছিলের সুর ঝংকার
এই ভাষা যে শ্রেষ্ঠ ভাষা
শ্রেষ্ঠ তাই অহংকার।



