
ফেরদৌস জামান খোকন
ডালে ডালে ঝুলে আছে
তেঁতুলের থোকা,
পেড়ে আন খেয়ে নেই
ঝাল দিয়ে খোকা।
আমাদের বাড়ি পাশে
তেঁতুলের গাছ,
দল বেঁধে খেতে চলি
হাবু নেয় পাছ।
হাতে নেই মরিচের
গুঁড়ো ঠিক লাল,
তেঁতুলের মজা পেতে
দিতে হয় ঝাল।
গাছ ওঠে আমি যেই
আনি পেড়ে কিছু,
লকলকে জিভ নিয়ে
ছুটে আসে পিছু।
ঝাল নুন ভালো করে
মেশা হলে খাই,
তেঁতুলের গাছতলে
বারেবারে যাই।



