ভারত

ইনস্টাগ্রামে ছাত্রীকে ‘অশ্লীল’ বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক ও ছাত্রীর সম্পর্ক বাঁধা থাকুক সেটা চাননি তরুণ। সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও বন্ধুত্ব করতে চেয়েছিলেন। সেই শিক্ষককেই ছাত্রীকে ‘অশ্লীল’ বার্তা পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করল ভারতের গুরুগ্রামের পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম সঞ্জু বর্মা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গত মঙ্গলবারের। পুলিশ জানিয়েছে, গুরুগ্রামের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন সঞ্জু।

ওই ছাত্রীর বাবার দাবি, তার মেয়ের সঙ্গে জোর করে ইনস্টাগ্রামে বন্ধুত্ব পাতিয়েছিলেন সঞ্জু। কিশোরীর নিজের অ্যাকাউন্ট ছিল না। তার মায়ের অ্যাকাউন্ট ফলো করতেন সঞ্জু। অবশ্য এতেই থামেননি তিনি। তাকে যেন ‘ফলো ব্যাক’ করা হয় সেজন্যও কিশোরীকে চাপ দেন।

অভিযোগ উঠেছে, ইনস্টাগ্রামে ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর তাকে ক্রমাগত ‘অশ্লীল’ বার্তা পাঠান সঞ্জু। বিষয়টি বাবাকে জানায় কিশোরী। এরপর মেয়ের বাবা শিক্ষকের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে সঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension