আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে আফ্রিকার দেশগুলো, কেন?

ট্রাম্প প্রশাসনের নতুন আমদানি শুল্ক আফ্রিকার দেশগুলোর ওপর তীব্র প্রভাব ফেলেছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আফ্রিকার দেশগুলো। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন।

নাইজেরিয়ার বিশিষ্ট অর্থনীতিবিদ বিসমার্ক রেওয়ানে সিএনএনকে বলেন, ‘আমরা (আফ্রিকা) সরাসরি চীনের হাতে চলে যাচ্ছি। এটি অত্যন্ত দুঃখজনক পরিণতি।’ তিনি আরও বলেন, গত কয়েক বছরে আফ্রিকার সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে চীন।

ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য নীতিতে আফ্রিকার ৪টি দেশ—লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া ও তিউনিসিয়ার রপ্তানির ওপর ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। আরও ১৮টি আফ্রিকান দেশকে ১৫ শতাংশ শুল্কের আওতায় আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মতে, এই শুল্ক আরোপ ‘পারস্পরিকতা ভিত্তিক’। কিন্তু প্রকৃতপক্ষে এটি দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে, অন্য দেশের ধার্য করা শুল্ক নয়।

দক্ষিণ আফ্রিকা ৩০ শতাংশ শুল্কের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছে, ট্রাম্পের সিদ্ধান্ত ‘উপলব্ধ বাণিজ্য উপাত্তের যথাযথ প্রতিনিধিত্ব নয়।’

চীন ইতোমধ্যেই আফ্রিকার সঙ্গে প্রায় সব রপ্তানিপণ্যে নিজ দেশের পক্ষ থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার গবেষক নিও লেটসওয়ালো বলেন, ‘এখনই সময় দক্ষিণ-দক্ষিণ বাণিজ্য জোরদার করার, এবং আফ্রিকাকে এখন চীনমুখী হওয়া উচিত।’

তবে তিনি সতর্ক করেন, ‘চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে নবীন শিল্পখাতগুলোর জন্য। যদি সুরক্ষা না দেওয়া হয়, তাহলে সস্তা চীনা পণ্যে সেগুলো টিকে থাকতে পারবে না।’

সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension