Uncategorized

চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত চলচ্চিত্র ‘হক’ বর্তমানে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সুপর্ণ এস ভার্মা জানিয়েছেন, এই সিনেমার প্রতিটি দৃশ্য বাস্তবসম্মত করতে তাদের টিমকে কতটা কঠোর পরিশ্রম ও গবেষণা করতে হয়েছে।

পরিচালক সুপর্ণ জানান, ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। সত্তরের দশকের পটভূমিতে ‘সাজিয়া বানু’ নামের এক লড়াকু নারীর চরিত্রে নিজেকে মানিয়ে নিতে ইয়ামি ব্যাপক পড়াশোনা করেছেন।

সুপর্ণ বলেন, আমরা প্রায় দেড় বছর ধরে ইসলামী আইনকানুন বোঝার চেষ্টা করেছি। এমনকি নিজের চরিত্রটিকে আরো গভীরভাবে ফুটিয়ে তুলতে ইয়ামি পবিত্র কোরআনও শিখেছিলেন।
‘হক’ সিনেমার গল্প সাজানো হয়েছে সাজিয়া নামের এক নারীকে কেন্দ্র করে। তার স্বামী অন্য একজনকে বিয়ে করার পর ভরণপোষণ দিতে অস্বীকার করলে সাজিয়া আইনি লড়াই শুরু করেন।

লিঙ্গ বৈষম্য, ন্যায়বিচার ও ব্যক্তিগত মর্যাদার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলো এই ছবিতে বলিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। পরিচালকের মতে, বর্তমান সময়ে অনেক ভুল তথ্যের ভিড়ে ‘হক’ যেন যুক্তির কথা বলে, সেজন্য তারা গবেষণার ক্ষেত্রে কোনো কমতি রাখেননি।
২০২৫ সালের নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বেশ আলোচিত হয়। এরপর ২০২৬ সালের ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর এটি আরো বিশাল সংখ্যক দর্শকের কাছে পৌঁছে গেছে।

বর্তমানে জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে দর্শকরা চলচ্চিত্রটি দেখতে পাচ্ছেন।
সূত্র : এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension