বাংলাদেশরাজনীতি

‘কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে’- সেতুমন্ত্রী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের বিষয়ে আমরা আশাবাদী। অপজিশন কিভাবে রিয়েক্ট করে এটা তাদের ব্যাপার। আমি তো মনে করি না এখানে ব্যর্থতার কিছু আছে। শুরুটা ভালো হয়েছে। তাদের ৭ দফার ৩টি বিষয়ে আমাদের কোনো বাধা, আপত্তি থাকবে না।

সেতুমন্ত্রী বলেন, তারা যদি চান ছোট পরিসরে আবারও আলোচনা হতে পারে। এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের ওপর শেখ হাসিনার ছেড়ে দিয়েছেন, তারা যদি চান তাহলে আমাদের জানাতে পারেন। প্রধানমন্ত্রী বলছেন, আমার দরজা খোলা, তারা যদি আবার আসতে চান।

শুক্রবার সকালে শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু ভিজিটরস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিনের লং গ্যাপ, ডিসটেন্স। এ লং ডিসটেন্সকে রাতারাতি ওভারনাইট ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন সম্ভব না, ক্লোজ করাও সম্ভব না। কিন্তু বৃহস্পতিবার কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিএনপি নেতা কর্মীদের যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলা আছে, ক্রিমিনাল অফেন্স ছাড়া শুধু রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আমার কাছে তালিকা পাঠাতে বলেছি। এই তালিকা অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে।সেতুমন্ত্রী বলেন, সংলাপ ৮ নভেম্বর পর্যন্ত হবে। ভালো আলোচনা হয়েছে। কেউ কেউ ২/৩ বারও বক্তব্য রেখেছেন। তারা চাইলে আবারও আলোচনা হতে পারে। দূরত্বটা বহু দিনের। বিএনপি আমলে ২১ আগস্টে নৃশংস ঘটনা ঘটে, আইভি রহমানসহ ২২টি প্রাণ ঝড়ে গেছে। তারপরও আমরা কম্প্রোমাইজ করেছি। পলেটিক্স শুড বি কম্প্রোমাইজ এ্যাট জাস্ট। আমরা জানি ৭৫ ’র ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। সেখানে হত্যাকারীকে তারা পুরস্কৃত করেছেন এবং পঞ্চম সংশোধনী করে হত্যাকারীদের বিচার হবে না, এই রকম বিষয় অর্ন্তভুক্ত করেছিলেন সংবিধানে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension