বাংলাদেশের পথেমুক্তিযুদ্ধ

বাংলাদেশের পথে- ১৮ জানুয়ারি ১৯৭১

১৮ জানুয়ারি ১৯৭১

পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আহুত ১১ দফা সপ্তাহের দ্বিতীয় দিন। এ উপলক্ষ্যে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ছাত্র হলগুলোতে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ইডেন গার্লস কলেজ ও টি এন্ড টি কলেজসহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী সভায় মিলিত হন।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সকালে লারকানা থেকে ২১ মাইল দূরে ড্রিগ হ্রদে পাখি শিকারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে ভুট্টোর বাসভবনে সমবেত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্য এবং লারকানার বিশিষ্ট নাগরিকদের উদ্দেশ্যে বলেন, দেশে জনগণের সরকার ক্ষমতাসীন হলে বর্তমান অনিশ্চিত অবস্থার শীঘ্রই অবসান ঘটবে। প্রেসিডেন্ট আজ করাচির উদ্দেশ্যে লারকানা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেন, ভুট্টোর সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আমরা খোলা মনে মতবিনিময় করেছি। ভুট্টোও আমার মতামত অনেক বিষয়েই মিলে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি কোনও কিছু বলা যাবে না। তিনি বলেন, ভুট্টো ও শেখ মুজিবুর রহমান পরস্পরের সঙ্গে আলোচনা করবেন। প্রেসিডেন্ট এই সফরকে তার অবকাশ সফর বলে উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension