আন্তর্জাতিকপ্রধান খবর

ট্রাম্পের আগেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে: খামেনি

বুধবার বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের এক সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগেই কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে।
তিনি বলেন, ফিলিস্তিনি জাতি ও সংগঠনগুলোর সাহসিকতাপূর্ণ প্রতিরোধ জিহাদ এবং তাতে মুসলিম বিশ্বের সমর্থনই হচ্ছে এই পরিকল্পনা মোকাবেলার একমাত্র পথ ।
 
বুধবার তেহরানে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের এক সমাবেশে খামেনি এসব কথা বলেন। খবর পার্সটুডে।
 
‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মার্কিনীরা ফিলিস্তিন বিরোধী এই পরিকল্পনার একটি বড় নাম দিয়ে এখন ভাবছে যে তাদের পরিকল্পনা সফল হবে। কিন্তু বাস্তবে তারা বোকামিপূর্ণ ও শয়তানি কাজ করেছে এবং ঘটনার শুরুতেই তারা ক্ষতির শিকার হয়েছে।
 
ট্রাম্পের পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের প্রতারণার প্রকাশ্য উদাহরণ হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন সরকার ইহুদিবাদীদের সঙ্গে এমন কিছু নিয়ে লেনদেন করছে যা তাদের নিজেদের নয়।
 
খামেনি আরও বলেন, সাম্রাজ্যবাদীরা অস্ত্র ও অর্থের ওপর নির্ভর করে তাদের পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার বিশ্বাস ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলো এর মোকাবেলা করবে এবং প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে।
 
তিনি বলেন, ইরান এসব সংগঠনের প্রতি সমর্থন ও সহযোগিতাকে নিজের দায়িত্ব বলে মনে করে। এ কারণে সম্ভাব্য সব উপায়ে তাদেরকে সহযোগিতা করা হবে এবং এটা ইরানের ইসলামি সরকার ব্যবস্থা ও জনগণেরই দাবি।
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension