
নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র
স্বাস্থ্যবিধি অমান্যে নিউ ইয়র্কে জরিমানা বাড়ল
নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও করোনা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি অমান্যের ক্ষেত্রে জরিমানার আওতা বাড়িয়ে দিয়েছেন।
এর আগে ঘর থেকে বেরিয়ে মাস্ক না পরা অথবা সামাজিক দূরত্ব আইন অমান্য করলে ১ হাজার ডলার জরিমানার বিধান কার্যকর ছিল।
এখন স্বাস্থ্য বিভাগ কমিশনারের আদেশ অমান্য করলে নিউ ইয়র্ক ভ্রমণকারীদের ১ হাজার ডলার জরিমানা পরিশোধ করতে হবে।
এছাড়া এখন থেকে বিমানে বা ট্রেনে নিউ ইয়র্ক ভ্রমণকারী বা ভ্রমণ শেষে প্রত্যাবর্তনকারী প্রত্যেককে স্বাস্থ্য কমিশনারের স্বাস্থ্য আদেশে স্বাক্ষর করতে হবে।
এই নির্দেশ অমান্য করলে ১ হাজার ডলার জরিমানা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন মেয়র ডি ব্লাসিও।
মেয়র বলেন, সার্টিফাইড মেইলের মাধ্যমে প্রত্যেক ভ্রমণকারীকে স্বাস্থ্য বিভাগ কমিশনারের কোয়ারেন্টাইনের আদেশ পেতে হবে এবং হেলথ অর্ডারে কমিশনারের স্বাক্ষর থাকতে হবে।❐



