যুক্তরাষ্ট্র

বাইডেন-কমলার অভিষেক অনুষ্ঠানের উপস্থাপক টম হ্যাঙ্কস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে উপস্থাপনা করবেন হলিউডের কিংবদন্তি অভিনেতা টম হ্যাঙ্কস।

এছাড়া ৯০ মিনিটের এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক ও ডেমি লোভাটো।

এ সম্পর্কে টুইটারে একটি পোস্ট দিয়েছেন ডেমি লোভাটো। সেখানে তিনি লিখেছেন, ‘আমি খুব গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, জো বাইডেন ও কমলা হ্যারিসের বিশেষ অনুষ্ঠানে আমি তাদের সঙ্গে যোগ দেব।’

এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রেসিডেন্ট বিষয়ক অভিষেক কমিটি। তবে প্রতিবার শপথ অনুষ্ঠানে যে উৎসবের আয়োজন করা হয় তা মহামারির কারণে এবার বাতিল করা হয়েছে। এর পরিবর্তে অনুষ্ঠান সম্প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে।

হ্যাঙ্কসের উপস্থাপনায় জো বাইডেন ও কমলা হ্যারিসের এই অভিষেক অনুষ্ঠান শুরু হবে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে। এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে এবিসি, সিবিএস, এনবিসি, সিএনএন ও এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলে। এছাড়া ইউটিউব, ফেসবুক, টুইটার এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও প্রচারিত হবে।❐

এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension