ভারত

বিজেপির প্রার্থী তালিকা বাদ পড়লেন মিঠুন চক্রবর্তী?

মার্চের শুরুতে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, বিজেপিতে নাম লিখিয়ে তোলপাড় সৃষ্টি করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ধারণা করা হচ্ছিল এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়বেন ‘কোলকাতার ফাটা কেষ্ট’ আর ‘দাদা’ নামে খ্যাত এই তারকা। 

কিন্তু মঙ্গলবার (২৩ মার্চ) বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় ১৩ প্রার্থীর নাম থাকলেও সেখানে মিঠুন চক্রবর্তীর নাম দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাসবিহারী আসনে বিজেপির প্রার্থী হিসেবে মিঠুনকে দেখা যেতে পারে এমন গুঞ্জন থাকা সত্ত্বেও মঙ্গলবার প্রকাশিত তালিকায় দেখা গেছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার নাম। এর আগে কাশ্মীরে বিভিন্ন সংকটময় মুহূর্তে বিজেপির হাল ধরেছিলেন সুব্রত। তাই ধারণা করা হচ্ছে সেই প্রতিদানস্বরূপ তাকে এবার রাসবিহারীর প্রার্থিতা দিতে যাচ্ছে বিজেপি।

মাসখানেক আগেই মুম্বাই থেকে নিজের ভোটের এলাকা বদলে কলকাতায় স্থানান্তর করেন মিঠুন চক্রবর্তী। এরপর ৭ মার্চ ব্রিগেড ময়দানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে ভাষণ দেন তিনি।

এরপর কখনো “মারবো এখানে লাশ পড়বে শ্মশানে” কিংবা “আমি জাত কোবরা, এক ছোবলেই ছবি” ইত্যাদি জনপ্রিয় সংলাপে বিজেপির মঞ্চ কাঁপিয়েছেন তিনি। আর তাই সবাই ধরে নিয়েছিলেন এবার ভোটের ময়দানেও উত্তাপ ছড়াবেন ‘দাদা’। কিন্তু বিজেপির নতুন প্রার্থী তালিকা হতাশ করেছে সবাইকে।

৩০ মার্চ নন্দীগ্রামের বিজেপি নেতা শিবেন্দু অধিকারীর পক্ষে নির্বাচনী প্রচারে যোগ দিচ্ছেন মিঠুন। আর প্রার্থীতা চূড়ান্তের জন্য এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় আছে বিজেপির হাতে। তাই এখনো মিঠুনকে ভোটের ময়দানে দেখার আশা ছাড়ছেন না অনেক ভক্ত।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension