
ফোনে শিশুপর্ণ রাখায় এনওয়াইপিডি পুলিশ আটক
জাহান আরা দোলন: নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক অফ ডিউটি পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। ওই পুলিশ সদস্যর ফোনে শিশু পর্ন পাওয়ার পর তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনাল এফেয়ারস ব্যুরোর তদন্তে ব্রুকলিন পুলিশের সেলফোনে কিশোর ছেলেদের যৌন পরিস্থিতির দুটো ভিডিও পাওয়ার পরে শুক্রবার মিশেল এমিলিকে (২৮) গ্রেফতার করা হয়।
আদালতের তথ্য অনুসারে, এক ভিডিওতে দশ এবং চৌদ্দ বছর বয়সী দুটি ছেলেকে সহবাসের লিপ্ত দেখা যায়। অন্য ভিডিওতে একজন কিশোরকে মাস্টারবেট করতে দেখা গেছে।
ছয় বছর ধরে এনওয়়াইপিডি’তে কর্মরত, ব্রুকলিনের ক্যারল গার্ডেনের ৭৬তম পুলিশ থানা এলাকায় দায়িত্বরত এমিলি দুই ধরনের শিশু পর্ণ রাখার দায়ে অভিযুক্ত হয়েছেন।
অভিযোগের ভিত্তিতে আটক এমিলিকে শুক্রবার সন্ধ্যায় জামিন ছাড়াই ছেড়ে দেওয়া হয়।
এর আগে গেল ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) ৫৯ বছর বয়সি জোসেফ পেরোনিকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ❐
এনওয়াই ডেইলি অবলম্বনে



