যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সন্ত্রাসী হামলা, ১৫ জন নিহত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে কয়েকটি স্থানে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সীমান্তবর্তী শহর রেনোসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকার জনগণের মধ্যে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরে ওই এলাকায় একটি সীমান্ত সেতুর কাছে প্রথমে পুলিশকে লক্ষ্য করে ওই হামলা চালায় একদল অস্ত্রধারী। এতে প্রথমে একজন নিহত হন। এরপর ধারাবাহিকভাবে একাধিক স্থানে ওই দুর্বৃত্তের দল এ ধরনের সন্ত্রাসী হামলা চালায়। এ সময় দেশটির সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

মেক্সিকোর পুলিশ জানায়, দুই নারীকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পরই সন্ত্রাসীরা হঠাৎ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা শুরু করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ওই শহরের মেয়র ম্যাকি এসথার অরতিজ ডোমিনগজ। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। এলাকাটিতে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension