
আন্তর্জাতিক
ভূমধ্যসাগরে নৌযানডুবিতে অন্তত ১৭ বাংলাদেশির মৃত্যু
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে অন্তত ১৭জন বাংলাদেশি অভিবাসী মারা গেছেন।
বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় ৩৮০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।



