যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার সুপারিশ

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ আনার সুপারিশ করেছে এ ঘটনা তদন্তে গঠিত কংগ্রেস কমিটি। স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট এমপি জেমি রাসকিন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। এর মাধ্যমে আইনের আওতায় আসতে যাচ্ছেন সাবেক এ রিপাবলিকান প্রেসিডেন্ট। খবর বিবিসি।

তদন্ত কমিটির প্রধান বেনি থম্পসন জানান, স্থানীয় সময় আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিন সাধারণ মানুষও প্রতিবেদনটি দেখতে পারবেন। ডেমোক্র্যাট এমপি জেমি রাসকিন জানান, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধ সংগঠনের অভিযোগ আনার ব্যাপারে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত অভিযোগগুলো হলো, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা, মিথ্যা বক্তব্য দেয়া ও বিদ্রোহে প্ররোচিত করা।

যদি এসব অভিযোগের ভিত্তিতে ট্রাম্পকে বিচার করা হয় ও অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তাহলে ৪০ বছরের জেল হতে পারে তার। আর এমনটি হলে সামনের বছর আর প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না ট্রাম্প। ক্যাপিটল হামলার ঘটনায় কংগ্রেস একাই তদন্ত করছে না। এ ঘটনায় বিচার বিভাগের পৃথক একটা তদন্ত চলমান রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ৬৪ দিন পর ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথসভা বসে। যেখানে ইলেকটোরাল ভোট হিসেবে করে প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ওই পদক্ষেপ স্থগিত করে দিতে ওইদিন ক্যাপিটলে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকরা। এ হামলার ঘটনায় সাতজন প্রাণ হারান। আহত হন আরো অনেকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension