আন্তর্জাতিক

কোয়েটা পুলিশ লাইনের কাছে বিস্ফোরণ, আহত ৫

পাকিস্তানের কোয়েটা পুলিশ লাইনের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) কোয়েটা পুলিশ লাইন্স এলাকার কাছে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। উদ্ধারকারী কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

উদ্ধারাভিযানের নেতা জিশান আহমেদ বলেছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে কোয়েটার সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ওই এলাকায় পৌঁছেছে পুলিশ ও ইমার্জেন্সি টিম। ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি পুলিশ। কি ধরনের বিস্ফোরণ হয়েছে তাও এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে রবিবার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)। নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন তাদের টার্গেট এমনটা দাবি করেছে তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension