
আন্তর্জাতিক
আগামীকাল থেকে গৃহকর্মী ভিসা দেবে সৌদি
আবারো বাংলাদেশ থেকে গৃহকর্মীদের ভিসার আবেদন নেবে রবিবার (৮ আগস্ট) থেকে ঢাকার সৌদি দূতাবাস। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভিসার অবেদন জমা দেওয়া যাবে।
শুক্রবার (৬ আগস্ট) ঢাকার সৌদি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, রবিবার থেকে গৃহকর্মী ক্যাটাগরিতে ভিসার আবেদন নেওয়া হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভিসার আবেদন জমা দেওয়া যাবে।
বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারী করোনাভাইরাসের কারণে সৌদি আরবের ভিসা দীর্ঘদিন বন্ধ ছিল। তবে ধীরে ধীরে সৌদি আরব বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালু করছে।



