বিনোদন

আদালতে পরীমণি, ফের রিমান্ডে চায় সিআইডি

চারদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মরিয়ম আক্তার মৌ, আশরাফুল আলম দীপু ও সবুজ আলীকে আদালতে হাজির করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরের পর তাদের প্রত্যেককে পাঁচদিন করে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক সমকালকে বলেন, আদালতে পরীমণিসহ চারজনের বিরুদ্ধে আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে।

মাদক মামলায় তাদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করেছে সিআইডি। এরপর মঙ্গলবার পৌনে ১২টার দিকে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে চারজনকে নিয়ে আদালতে রওনা দেয় সংস্থাটি।

৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটকের পর তাদের নেওয়া হয় র্যা ব সদরদপ্তরে। বুধবার রাতে সেখানেই থাকতে হয় পরীমণিকে। বৃহস্পতিবার র্যা ব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর সেদিনই তাকে আদালতে নেওয়া হলে চারদিনের রিমান্ড দেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension