ভারত

আবারও মমতার ফোনালাপ ফাঁস করলো বিজেপি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের পর নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের সঙ্গে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটিও ফোনালাপ ফাঁস করেছিল বিজেপি। এবার পঞ্চম ধাপের ভোটগ্রহণের আগেই ফাঁস হলো শীতলখুচি আসনের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের সঙ্গে মমতার আরেকটি ফোনালাপ। যদিও আগেরটি সত্যতা স্বীকার করলেও নতুন ফোনালাপ নিয়ে এখনো মুখ খোলেন নি তৃণমূল নেত্রী।

বিজেপির আইটি সেলের দাবি, এই ফোনালাপে তৃণমূল নেত্রী মমতা শীতলকুচিতে চতুর্থ দফা ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ব্যক্তির মৃত্যু নিয়ে কোচবিহারের তৃণমূল সভাপতি প্রার্থী পার্থপ্রতিম রায়ের সঙ্গে আলোচনা করেন। এবং এই ঘটনার পর তৃণমূলের রাজনৈতিক কৌশল কি হবে তাই নিয়ে দিক নির্দেশও দেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায় প্রায় দেড় মিনিটের ফোনালাপে মমতার কণ্ঠে এক নারীকে বলতে শোনা গিয়েছে, ‘ডেড বডিগুলো এখন রেখে দাও। কালকে এগুলো নিয়ে ‘র‍্যালি’ হবে। আজকে পরিবারগুলোকে বলবে, কেউ বডি নেবে না’।

এসময় নারী কণ্ঠে নিহতদের তথ্য ও কোন্‌ বাহিনী তাদের গুলি করেছে সেসব তথ্যও চাওয়া হয়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে এসপি থেকে শুরু করে সবাইকে ‘ফাঁসানোর’ নির্দেশ দেওয়া হয়।

একদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, শীতলকুচির মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন মমতা। অন্যদিকে তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এবং ডেরেক ও’ব্রায়েন এই ঘটনায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোন আড়িপাতার অভিযোগ তুলেছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension