ভারত

ওদের কাছে পরিবারই দেশ, আমার পরিবার গোটা দেশটাই, কংগ্রেসকে কটাক্ষ মোদীর

রূপসী বাংলা ডেস্ক:উত্তরপ্রদেশে সড়ক উদ্বোধনে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ওদের কাছে পরিবার হল দেশ। অন্যদিকে, গোটা দেশটাই আমার কাছে পরিবার।

এদিন কংগ্রেসের বিরুদ্ধে দলিত ও সংরক্ষণ ইস্যুতে মিথ্যে ও অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন মোদী। বলেন, আমরা চাই, অন্যান্য পিছিয়ে পড়া (ওবিসি) সম্প্রদায়ের মধ্যে যারা সবচেয়ে পিছিয়ে, তাঁরা সংরক্ষণের পর্ণ সুবিধা পান। এরজন্য পৃথক কমিটিও গঠন করেছি, যারা ওবিসি-র মধ্যে উপ-শ্রেণি তৈরি করবে। এই কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার ভাবনাচিন্তা চলছে।

বিজেপির সমালোচনা করতে গিয়ে আখেরে কংগ্রেস দেশের বিরোধিতা করছে বলেও দাবি করেন মোদী। বলেন, যদি কোনও প্রতিষ্ঠান—অভ্যন্তরীণ হোক বা বিদেশি, ভালো উন্নয়ন তুলে ধরে, এরা (কংগ্রেস) সেই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন শুরু করে। তিনি যোগ করেন, সত্যিটা হল, কংগ্রেস ও তার সহযোগীরা সবকিছুকে কটাক্ষ করছে। উপজাতি থেকে শুরু করে ওবিসি— পিছিয়ে পড়া শ্রেণির জন্য যা করা হচ্ছে, এরা সবকছুর সমালোচনা ও বিরোধিতা করছে।

পরিসংখ্যান দিয়ে মোদী বলেন, চার বছরে ৪৯ পঞ্চায়েতকে ব্রডব্যান্ড পরিষেবা দিয়েছিল ইউপিএ। অথচ, একই সময়ে ১ লক্ষ পঞ্চায়েতকে এই পরিষেবা দিয়েছে বর্তমান সরকার। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকেও ঘুরিয়ে সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, কয়েকজন আছেন, যাঁরা কোনও সাংবিধানিক প্রতিষ্ঠানকেই গণ্য করেনা। তা সে নির্বাচন কমিশন হোক বা সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, এদিন বাগপটে ১৩৫ কিলোমিটার দৈর্ঘ্য ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে (ইপিই)-র উদ্বোধন করে দেশের প্রতি উৎসর্গ করেন মোদী। এই রাস্তা ১১, হাজার কোটি টাকা ব্যয়ে ৫০০ দিনে তৈরি হয়েছে। মোদী জানান, ইউপিএ জমানায় দিনে ১২ কিলোমিটার রাস্তা তৈরি হতো। এখন তা বেড়ে হয়েছে ২৭ কিলোমিটার। তিনি যোগ করেন, ভারতমালা প্রকল্পে ৫ লক্ষ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ১৪ লক্ষ কোটি করা হয়েছে।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়ি। তিনি বলেন, আগামী মার্চ মাসে তৈরি হবে দিল্লি-মেরঠ সড়ক। ফলে, দুই শহেরর মধ্যে যাতায়াত বর্তমানে আড়াই ঘণ্টা থেকে কমে ৪০ মিনিট দাঁড়াবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension