প্রধান খবরবাংলাদেশ

খাদ্য উৎপাদন বাড়ানো ও সঞ্চয়ের তাগিদ শেখ হাসিনার

বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে খাদ্য উৎপাদন বাড়ানো এবং সঞ্চয়ের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি সবাইকে খাদ্য উৎপাদন বাড়াতে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় বাংলাদেশের জনগণকে কোনো দুর্ভোগের সম্মুখীন হতে না হয়। আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান। এ সময় ‘বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ’ প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় দেশের জনগণকে খুব সতর্ক থাকতে হবে। এখন থেকে আমাদের সবাইকেই কৃচ্ছ সাধন এবং সঞ্চয় করতে হবে। কোনোভাবেই যেন আমরা অতিরিক্ত ব্যয় না করি। পাশাপাশি উৎপাদন বাড়তে হবে। নিজেদের খাদ্য উৎপাদনে সব সময় যেন স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি সেই ব্যবস্থাও আমাদের নিতে হবে।

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীরা চমত্কার ভূমিকা রাখছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যেসব প্রকল্প আমাদের আশু শেষ করা প্রয়োজন আমরা সেগুলো দ্রুত শেষ করব। যেগুলোর এখনই প্রয়োজন নেই সেগুলো আমাদের ধীরগতিতে হবে।

আমরা অহেতুক টাকা ব্যয় করব না। কিন্তু যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা করব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension