বাংলাদেশ

টুর্নামেন্টের ট্রফি আছড়ে ভাঙলেন ইউএনও

বান্দরবানের আলিকদমে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্ষিপ্ত হয়ে ট্রফি আছড়ে ভেঙে ফেললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মানচাই হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে চৈক্ষ্যং ইউনিয়নে চলমান আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় দর্শক সারি থেকে বাজে মন্তব্য করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম ক্ষিপ্ত হয়ে খেলার ট্রফি ছুড়ে ফেলে দেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ট্রফি ছুড়ে ফেলার পর সেখানে হট্টগোল বেধে গেলে ইউএনও চলে যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ট্রফি ছুড়ে ফেলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী।

একাদশ বিজয়ী হয়। কিন্তু রেফারফাড়ি বাজার একাদশ এতে আপত্তি জানায়। পরে রেফারি, খেলোয়াড়সহ সবাই মিলে বিষয়টির মীমাংসা করেন। আর কোনো সমস্যা ছিল না। কিন্তু ট্রফি বিতরণের সময় প্রধান অতিথি এভাবে ট্রফি ভেঙে ফেলবেন, সেটি তাঁরা কল্পনাও করেননি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension