যুক্তরাষ্ট্র

ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এজেন্ডা এবং তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। ‘মাগা’ বাহিনী দেশটাকে পেছনের দিকে ঠেলে দিতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। খবর বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে যে ৭ কোটির বেশি মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তাদের সমালোচনা করছি না। তবে যে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প এবং মাগা রিপাবলিকানদের দ্বারা পরিচালিত হচ্ছে তা দেশের জন্য হুমকি। তবে তা মোকাবেলা করার সক্ষমতা আমাদের নিজের হাতে রয়েছে। এ বক্তব্যের জন্য মার্কিন প্রেসিডেন্টকে লাখ লাখ মার্কিনীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান রিপাবলিকান সংখ্যালঘু নেতা ম্যাককার্থি।

তাৎক্ষণিক জবাবে রিপাবলিকান শীর্ষ রাজনীতিবিদ কেভিন ম্যাককার্থি বলেন, বাইডেনের বক্তব্য আমেরিকার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। প্রেসিডেন্ট আমেরিকানদের বিভক্ত করা, হেয় এবং অপমানের পথকে বেছে নিয়েছিলেন। কিন্তু কেন? শুধুমাত্র বাইডেনের নীতির সঙ্গে একমত নয় এ কারণে। এটা কোনো নেতৃত্ব নয় বলে জানান, রিপাবলিকান শীর্ষ এ রাজনীতিবিদ।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে ভোটারদের উজ্জীবিত করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension