বাংলাদেশভারত

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক ঘোষণা

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরীতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২ সেপ্টেম্বর ২০২০) একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

এদিন সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা।

উপমহাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ভারতের ১৩ তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার ৮৪ বছর বয়সে মারা যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরীতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখার্জি আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি আমার পরিবারের খোঁজখবর রাখতেন, যে কোনও প্রয়োজনে পাশে এসে দাঁড়িয়েছিলেন। দেশের ফেরার পরও প্রণব মুখার্জি সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। যে কোনও সংকটে তিনি সাহস যুগিয়েছেন।❐

সূত্র: বাসস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension