আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি সোলাইমানির পদে

বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রে নিহত আল কুদসের প্রধান জেনারেল সোলাইমানির পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি।
 
শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তাকে এই পদে নিয়োগ দেন বলে এক অফিসিয়াল পোস্টে জানান।
খবর পার্স টুডে/সাবাহ্‌ ডট কম।
 
জেনারেল ইসমাইল কায়ানি এর আগে লে. জেনারেল কাসেম সোলাইমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
খোমেনির নিয়োগপত্রে বলা হয়েছে, আইআরজিসি শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সে শহীদ জেনারেল সোলাইমানির পাশে থেকে সেবা দিয়েছেন।
 
এছাড়া কুদস ফোর্সের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলেও নিয়োগপত্রে উল্লেখ করেন তিনি।
 
এর আগে শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিসহ পাঁচজন নিহত হন।
 
বিবিসির খবরে বলা হয়, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension