প্রবাস

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের ফান্ড রাইজিং অনুষ্ঠান

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব‍্য প্রাইমারি নির্বাচন উপলক্ষে মেয়র মার্টি স্মলের উদ্যোগে ফান্ড রাইজিং অনুষ্ঠান স্হানীয় একটি ভেন্যুতে গত ১৯মে, সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে আসন্ন প্রাইমারি নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন মেয়র মার্টি স্মল, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল,প‍্যটিসিয়া বেইলি, সোহেল আহমেদ, কলিন্স এ ডেইস প্রমুখ।
তাঁরা আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য আহ্বান জানান।তাঁরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,সিটি কাউন্সিলর, ব্যবসায়ী সমাজ, ডেমোক্র্যাটিক পার্টির নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension