আন্তর্জাতিক

আন্তর্জাতিক শৃঙ্খলা পরিবর্তনের বিরুদ্ধে চীনকে সতর্কবার্তা

কর্তৃত্ববাদ ছড়িয়ে দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তনের বিরুদ্ধে চীনকে সতর্ক করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। শনিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তাইওয়ান নিউজের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিজনেস স্টানডার্ড।

জোসেফ উ অভিযোগ করে বলেন, ‌‘চীন আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তন করতে চায়। তারা তাদের কর্তৃত্ববাদী ব্যবস্থা তাইওয়ান এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে দিতে চায়।’ তিনি বলেন, যদি তাইওয়ান ক্ষতির মুখে পড়ে, তবে বাকি অঞ্চলও প্রভাবিত হবে।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘তাইওয়ানকে কর্তৃত্ববাদের সম্প্রসারণকে প্রতিহত করার জন্য খুব শক্তভাবে দাঁড়াতে হবে। আমরা কেবল সার্বভৌমত্ব নয়, তাইওয়ানের গণতান্ত্রিক জীবনধারাকেও রক্ষা করতে কঠোর লড়াই করবো।’

এ সময় তিনি উল্লেখ করেছেন যে, কেবল ২০২১ সালে, চীন তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রায় এক হাজারটি বিমান পাঠিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাদের নৌবাহিনীকে শক্তিশালী করেছে। তাইপের দিকে ক্রমাগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension