আন্তর্জাতিক

ইরানি হামলায় সব ফ্লাইট বাতিল করল ইজিপ্টএয়ার

চলমান আঞ্চলিক উত্তেজনায় যাত্রীদের নিরাপত্তার কথা উল্লেখ করে দুই দিনের সব সব ফ্লাইট বাতিল করেছে ইজিপ্টএয়ার। বুধবার (৩ জুন) কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলার জেরে আগামী বুধ ও বৃহস্পতিবার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তা ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মিসরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে আরো বলা হয়।

এর আগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন অন্তত ৬৩ জন।

তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনের জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension