আন্তর্জাতিক

সৌদি আরবের একাধিক অঞ্চলে ‘অরেঞ্জ-রেড অ্যালার্ট’ জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তীব্র প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এসসিএম)। ঘন কুয়াশা, প্রবল বাতাস এবং মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির আশঙ্কায় একাধিক অঞ্চলে ‘অরেজ অ্যালার্ট’ ও ‘রেড অ্যালাট’ জারি করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) এনসিএমের পক্ষ থেকে প্রকাশিত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, রেড অ্যালার্ট হলো গুরুতর আবহাওয়াজনিত বিপদের চূড়ান্ত সতর্কতা। অরেঞ্জ অ্যালার্ট হলো সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম বার্তা।

আবহাওয়া অফিস জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া একই অঞ্চলের অন্যান্য অংশে কুয়াশার কারণে দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

অন্যদিকে, নর্দান বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে জাজান, আসির, আল-বাহা, মক্কা-মদিনা, হাইল এবং নর্দান বর্ডারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টি ও কুয়াশার পাশাপাশি রাজধানী রিয়াদ এবং আল-কাসিমের কিছু এলাকায় ধুলা ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারি বর্ষণের ফলে সৌদি আরবের কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

তথ্যসূত্র: সৌদি গ্যাজেট

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension