আন্তর্জাতিক

আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে জাহাজটিতে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করা হয়ে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় জাহাজ পরিবহণ প্রতিষ্ঠান নাকিলাত। খবর আল জাজিরার

কাতার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের এলএনজি ট্যাংকার ‘আল মায়েদা’ আরব উপসাগর দিয়ে চলাচলের সময় অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতপ্রাপ্ত হয়।

তবে এ ঘটনায় জাহাজের কোনো নাবিক আহত হননি। পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নাকিলাত জানায়, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচল করতে সক্ষম। হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, নাকিলাত কাতারের সব বন্দর ও টার্মিনালে জাহাজ পরিবহণসেবা দিয়ে থাকে। পাশাপাশি প্রতিষ্ঠানটি টাগবোট পরিচালনা এবং অন্যান্য সামুদ্রিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension