আন্তর্জাতিক

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

সৌদি আরবের মক্কায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। তবে পবিত্র মক্কা নগরীকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট শুক্রবার (৩০ অক্টোবর) জানিয়েছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’

তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি জোটের এ বক্তব্যকে ‘বড় ধরনের ও নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগেও মক্কা অঞ্চলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি করেছে সৌদি আরব। তবে প্রতিবারই পবিত্র নগরী লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension