আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনে অ্যাপ হ্যাক, কিয়েভে পারমাণবিক হামলার ভুয়া বার্তা

রাশিয়া ও ইউক্রেনে হামলার বিষয়ে নাগরিকদের জরুরি সতর্কবার্তা পাঠানোর অ্যাপে সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রথমে কিয়েভ দাবি করে, তাদের অ্যাপটি হ্যাক হয়েছে। কয়েক ঘণ্টা পর মস্কোও তাদের অ্যাপে ‘ব্যাপক সাইবার হামলার’ কথা জানায়।

সোমবার ভোরে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, সাইবার হামলার কারণে অ্যাপটিতে ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে পড়ে। তবে এর পেছনে কারা আছে, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি।

ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস এক্সে দেওয়া পোস্টে অ্যাপ হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির বিমানবাহিনী জানায়, ব্যবহারকারীরা কিয়েভ ও আশপাশের এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হামলার হুমকি নিয়ে ভুয়া সতর্কবার্তা পেয়েছেন। এছাড়া, রাস্তায় সম্ভাব্য সংঘর্ষের বিষয়েও সতর্কবার্তা পাঠানো হয়।

আরেকটি ভুল বার্তায় বলা হয়, রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে। পরে নাগরিকদের উদ্দেশে ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রাম বার্তায় বলে, সতর্কতার অ্যাপটি শত্রুপক্ষের ‘হস্তক্ষেপের’ শিকার হয়েছে বলে মনে হচ্ছে। তেজস্ক্রিয়তার কোনো হুমকি নেই।

রাশিয়া ও ইউক্রেনের পক্ষ থেকে সাইবার হামলার ঘোষণার পরপরই মস্কো অধিকৃত খেরসন অঞ্চলের একটি অংশে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। ওই যুদ্ধবিরতি গত মঙ্গলবার শুরু হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension