
চোট কাটিয়ে পুরোপুরি ফিটের পথে আর্জেন্টাইন তারকারা
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার দ্বিতীয় সেশনে ফুলব্যাক নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্তিয়েল উভয়েই বল নিয়ে অনুশীলন করেছেন। পেশির চোট কাটিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি দেখিয়েছেন এই দুই ফুলব্যাক।
ফিফা বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েক দিন বাকি থাকায়, তাদের এই অগ্রগতি স্বস্তি দিয়েছে কোচ স্কালানিকে।
বিডি আলবেসিলেস্ততার তথ্য অনুযায়ী,কোনো অঘটন না ঘটলে, আর্জেন্টিনা বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে উভয় ফুলব্যাকই পাওয়া যাবে।
চলতি বছরের মে মাসের শুরুতে লা লিগার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মলিনে। অন্যদিকে রিভার প্লেটের হয়ে খেলার সময় বাম পেশি ছিঁড়ে যাওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পুনর্বাসনে ছিলেন মন্তিয়েল।
মেডিকেল টিম ও ফিজিশিয়ানরা জানান, উভয়ই চোট ভালো অগ্রগতি হয়েছে। তাতে আশা করা যায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাদের পাওয়া যাবে।
আসন্ন প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নেওয়া হবে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই ব্যাক-আপ হিসেবে আকুস্টিন গায় এবং নিকোলাস কাপালদোকে দলের সঙ্গে রেখেছেন।
উল্লেখ্য হুলিয়ান আলভারেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো চিকিৎসাগত ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে থিয়াগো আলমাদা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্রস্তুত আছেন।



