খেলা

৬৬৭৮ দিনে তৃতীয়বারের মতো পর্তুগালের জার্সিতে দর্শক রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল প্রায় অচেনা এক অভিজ্ঞতার। পর্তুগালের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় পুরো ম্যাচ বসে থাকতে হলো তাকে।

উয়েফা নেশনস লিগে কাল নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ে এক মিনিটও খেলেননি রোনালদো। গত দেড় যুগে জাতীয় দলের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র তৃতীয়বার পুরো সময় বেঞ্চে কাটালেন তিনি। দিনের হিসাবে ৬৬৭৮।

২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে উয়েফা ইউরোর ম্যাচে এমন দৃশ্য দেখা গিয়েছিল।

রোনালদোকে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রেখেছিলেন তৎকালীন কোচ লুইস ফিলিপ স্কলারি। ম্যাচটি ২-০ গোলে হেরে যায় পর্তুগাল।
এরপর ২০২৪ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও রোনালদোকে নামাননি কোচ রবার্তো মার্তিনেজ। সেই ম্যাচে পর্তুগাল হেরে যায় ২-১ ব্যবধানে।

পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়োগো জোতা।
তবে কাল নরওয়ের বিপক্ষে রোনালদোকে বসিয়ে রাখা হলেও পর্তুগাল ঠিকই জিতেছে।

ম্যাচের আগে রোনালদোকে শুরুর একাদশে না রাখার কারণ হিসেবে ক্লান্তির কথা জানিয়েছিলেন কোচ জর্জ জেসুস। ম্যাচ শেষে রোনালদোকে মাঠে না নামানোর সিদ্ধান্তটিকে কৌশলগত বলেছেন তিনি।

জেসুসের ভাষ্য, ‘আমি ভেবেছিলাম (নরওয়ের বিপক্ষে) ওেেক শেষ ৩০ মিনিট খেলাব।

কিন্তু ম্যাচের পরিস্থিতি অন্য কিছু দাবি করছিল। আমার মনে হয়েছে, তাকে নামানোর সঠিক সময় এটা ছিল না।’
তিনি আরো বলেন, ‘আমার এমন একজন খেলোয়াড় দরকার ছিল, যার বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন। তবে এর অর্থ এই নয় যে, রোনালদো আমার পরিকল্পনার বাইরে। ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেই হয়তো সে খেলবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension