যুক্তরাষ্ট্র

ভেটেরান্স ডে: চিরন্তন শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা ও বিনম্র ভালোবাসায় স্মরণ

শাহ্ জে. চৌধুরী

আজ ভেটেরান্স ডে। এই মহিমান্বিত দিনে গভীর শ্রদ্ধা ও অপরিসীম কৃতজ্ঞতায় স্মরণ করছি সেইসব সাহসী মানুষকে, যাঁদের আত্মত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের ওপর দাঁড়িয়ে থাকে একটি দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব।

যাঁরা মাতৃভূমির জন্য জীবনের শ্রেষ্ঠ সময়, স্বপ্ন ও সামর্থ্য উৎসর্গ করেছেন, তাঁদের বীরত্বগাথা সময়ের সীমানা পেরিয়ে ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে। আর যাঁরা আজও আমাদের মাঝে বেঁচে আছেন, তাঁদের প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও বিনম্র কুর্নিশ।

আজকের এই দিনে আমার হৃদয়ে জেগে ওঠে এক বিশেষ অনুভূতি—গর্ব, ভালোবাসা ও আত্মমর্যাদার এক অনন্য উপলব্ধি। আমার বাবাও দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে পারা আমার জীবনের সবচেয়ে বড় অহংকার, শ্রেষ্ঠ উত্তরাধিকার এবং পরম গৌরব। এই পরিচয় আমার কাছে শুধু পারিবারিক গর্ব নয়, এটি আমার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ।

একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার সামরিক সক্ষমতা কিংবা পরাক্রমে সীমাবদ্ধ নয়; বরং তার আসল শক্তি নিহিত থাকে সেই সাহসী মানুষগুলোর আত্মত্যাগে, যাঁরা দেশের মর্যাদা ও মানুষের স্বাধীনতার জন্য নিজেদের সবকিছু বিলিয়ে দিতে দ্বিধা করেননি। আমার বাবা ও তাঁর সহযোদ্ধারা সেই ত্যাগেরই উজ্জ্বল দৃষ্টান্ত।

আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের সকল সাবেক ও বর্তমান সেনাসদস্য—পুরুষ ও নারী, যাঁরা দেশের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। একই সঙ্গে আমার বাবার মতো সকল বীর মুক্তিযোদ্ধার প্রতিও রইল বিনম্র ভালোবাসা ও চিরন্তন সম্মান।

আপনাদের ত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। ইতিহাসের ক্যানভাসে আপনাদের অবদান চিরকাল অমলিন হয়ে থাকবে।

ভালো থাকবেন, ভালোবাসবেন।

Happy Veterans Day! শাহ’র লেখালেখি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension