প্রধান খবরবাংলাদেশ

আমি অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘প্রায়ই শুনি আপনি কী করেছেন? শহীদের রক্তের ওপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কী করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি।’

আজ বুধবার বিকেলে মহানগরের গ্র্যান্ড সিলেট হোটেলে জারি করা আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে।’

এই প্রক্রিয়ায় অনেকের মামলা ছাড়া কম সময় ও খরচে বিরোধ সমাধান হবে জানিয়ে তিনি বলেন, ‘মামলা করার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার কার্যক্রমের দারস্থ হতে হবে। পরে চাইলে মামলায় যেতে পারবেন ভুক্তভোগীরা।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে ইতিমধ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশের আওতাভুক্ত বিষয়গুলো—যেমন পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুক ইত্যাদি—এখন থেকে মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আনা হচ্ছে।

প্রথম ধাপে এই বাধ্যতামূলক বিধান ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় কার্যকর হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension