
মহসীন মেহেদী
খোলসের বয়স বাড়ে
মনের কেবলই কমে
ভিতরটা জুড়ে চলে
এক শিশুর বসবাস
এতটুকুতেই কখনো হাসি খলখল,
কিঞ্চিৎ অভিমানে আবার জল টলমল।
প্রাচীন ক্ষয়ে যাওয়া হাড়ে প্রতিদিন
লুকায় আশার গুড়ে বালি
ঝড়ো বাতাসেও জিতে যাওয়া
এক সরল সলতের আলো,
নিভে গেলে মনে হবে
এ দুনিয়া আন্ধার!
অবহেলিত সব সুতীব্র অপেক্ষার
ভার বইতে বইতে
ক্লান্ত, তবুও যে বিরামহীন
দাঁড় বাওয়া তার
জগৎ বলতে বোঝে
জটিল অঙ্কের ফাঁক গলে
চুঁইয়ে পড়া এতটুকুন
এক মায়ার সংসার!



